Thursday , 31 August 2023 | [bangla_date]

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায উদযাপনের লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেযর জাহাঙ্গীর আলম।
দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ’র, সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথরাইল ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সহসভাপতি ও শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেযারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা প্রমূখ।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপির উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হবে। এই র‌্যালীতে সর্বস্তরের নেতাকর্মীর সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির দায়িত্বশীলদের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির সম্পাদকমন্ডলির সদস্যবৃন্দ ও ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুক্রবার হওয়ায় শুক্রবারের পরিবর্তে ২ সেপ্টেম্বর শনিবার দিনাজপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে —- উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন

২রা নভেম্বর পার্বতীপুর পৌর নির্বাচন জমে না উঠলেও পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী’র নির্বাচনীয় অফিস উদ্বোধন

২০২৫-২৬ অর্থ বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা

রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট এসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতে ইসলামীর