Tuesday , 15 August 2023 | [bangla_date]

বিরলে গৃহবধূর লাশ উদ্ধার\ ঘটনায় স্বামী আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহত গৃহবধু উপজেলার রাণীপুকুর ইউপি’র হালজায় মহাজনপাড়া গ্রামের ধীরাজ চন্দ্র সরকারের স্ত্রী রেশমি রাণী (২৪)। রবিবার রাত ১০ টার দিকে পুলিশ ওই গৃহবধুর লাশ স্বামী ধীরাজের বাড়ী থেকে উদ্ধার করে এবং সাথে স্বামী ধীরাজ (২৮) কে আটক করে থানায় নিয়ে আসে।
নিহতের পারিবারিক সূত্র জানাগেছে, উপজেলার রাণীপুকুর ইউপি’র শিবপুর গ্রামের অসীম কুমারের মেয়ে রেশমির সাথে একই ইউপি’র হালজায় মহাজন পাড়া গ্রামের নলিনী কান্ত সরকারের ছেলে ধীরাজ চন্দ্র সরকারের গত ইং ২০১৭ সালে বিয়ে হয়। বিয়ের প্রথম ২ বছর ভালো কাটলেও পরে স্বামী ধীরাজ মাদকে আসক্ত হয়ে পড়ে এবং কারণে অকারণে গৃহবধূ রেশমাকে নির্যাতন করতে থাকে। রবিবার রাত ৯ টার দিকে ধীরাজ তার শ্বশুর বাড়িতে এই বলে সংবাদ দেয় যে, রেশমি বিকালে গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রেশমির পিতার বাড়ীর লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং গৃহবধূ রেশমির লাশ দেখে সন্দেহ হলে তারা বিরল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রেশমির লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে স্বামী ধীরাজকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় রেশমির ভাই অমিত্র চন্দ্র সরকার বাদী হয়ে রাতেই বিরল থানায় সংশ্লিষ্ঠ ধারায় একটি মামলা নং-১০ দায়ের করেছে। সোমবার সকালে পুলিশ গৃহবধু রেশমির লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর দিয়ে আসবে ১২ হাজার মেট্রিক টন আলু

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বীরগঞ্জে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’ গ্রুপে সংঘর্ষে আহত ৫

বীরগঞ্জে ৫২টি শিখন শিকড় কেন্দ্রের শিশুদের গ্র্যাজুয়েশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শহরের কোটচত্বর এলাকায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ শরীরে ৫০০ গুলি নিয়ে কাতরাচ্ছেন– লিটন

ব্রেইন ফাউন্ডেশন ও বিসিআরসি এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

জনগণকে দুর্ভোগে ফেলেছে সরকার: মির্জা ফখরুল

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ  গেলো শিক্ষক তারেকের

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ গেলো শিক্ষক তারেকের

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়