Tuesday , 15 August 2023 | [bangla_date]

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে মাছ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যা প্রায় ১০০মিটার, যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
সোমবার সকালে বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারীগণ।
বিরামপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ কাউসার হোসেন জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা ব্যাপী এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

বোদায় বাই সাইকেল বিতরণ

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

বোচাগঞ্জে নবাগত ইউওনোর মত বিনিময়

ঠাকুরগাঁওয়ের মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তিতে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

রাণীশংকৈলে জামাইকে গাছে বেধেঁ নির্যাতনের ঘটনায় ৫ জনের নামে মামলা

দিনাজপুর ফল ব্যবসাযী কল্যাণ সমিতির দু’জন সদস্য আর্থিক সহায়তা প্রদান

১০ বছরেও আলোর মুখ দেখেনি ঠাকুরগাও জেলা পরিষদের শিশু পার্ক