Wednesday , 9 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ আগষ্ট-২০২৩) সকালে অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উরিয়ে আদিবাসী মেলার শুভ উদ্ধোধন করা হয়।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে উপজেলা সিভিল অর্গানাইজেশন (সিএসও) ও বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও নেট্জ বাংলাদেশ এর সার্বিক সহায়তায় আদিবাসী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি, সহ-সভাপতি এ্যাডওয়ার্ড হেমরম, সাধারণ সম্পাদক কমলা কান্ত,কোষাধ্যক্ষ জুলি মূর্মু, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম ডিরেক্টর রাশেদুল আলম লিটন, প্রকল্প সমন্ময়কারী মো: রহমতুল্লা প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি মো.আমিনুল ইসলাম মেলার আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্য ব্যবহার্য জিনিস, গহনা, খাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী আয়োজন শেষে আদিবাসী শিল্পিদের মনোজ্ঞ আদিবাসী নৃত্য ও নাটিকা পরিবেশনের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিবাসী নৃ-গোষ্ঠী সমাজ উন্নয়ন সমিতির সহ-সম্পাদক বিশ্বনাথ মূর্মু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে কড়া হুঁশিয়ারি জেলা কমান্ড্যান্টের

ঢাকা ব্যাংকের জনসেবায় প্রশংসনীয় উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ

পঞ্চগড় পরিবার কল্যাণ সহকারী পদে চাকুরীর মৌখিক পরীক্ষায় জালিয়াতি আটক ৪ জনের মধ্যে দুই সহযোগি দুই দিনের রিমান্ডে

গৃহবধুর আত্মহত্যা

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও মানছেন না বীরগঞ্জের মানুষ

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত

বিরলের আজিমপুর ইউপি নির্বাচনে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত-১, পুলিশ সদস্যসহ আহত-৭

বীরগঞ্জে কলাচাষীর ১১৬ টি কলার পীর কর্তন করেছে দূবৃর্ত্তরা

কাহারোলে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন