Saturday , 12 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে কবরস্থান থেকে মানুষের ১১টি কঙ্কাল চুরি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়।

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।

তিনি জানান, শুক্রবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গবাদিপশুর জন্য ঘাঁস কাঁটতে গিয়ে কবরগুলি উন্মুক্ত দেখতে পায়। পরে তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। কবরগুলি ৬ মাস হতে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড় পাওয়া গেছে বলে তিনি জানান। মৃত মানুষের কঙ্কাল চুরির সংবাদ ছড়িয়ে পরলে উক্ত এলাকায় উৎসুক জনতার মানুষ ভিড় লক্ষ্য করা গেছে। সংবাদ পেয়ে শুক্রবার(১১ আগষ্ট -২০২৩) রাতে উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার( বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাস ভাড়া বাড়ল ৬০ ভাগ, কাল থেকে কার্যকর

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী খুন

এদেশের সকল ধর্মের আস্থার প্রতিক শেখ হাসিনা এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস এর উপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ

সাংবাদিক রনজিৎ সরকারের পিতার পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল