Tuesday , 15 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গত শনিবার (১২ আগষ্ট-২০২৩) আনুমানিক সাড়ে ১০টার দিকে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড ভগীরপাড়া (দক্ষিণ ফরিদপুর,তেলিপাড়া সংলগ্ন) গ্রামের মৃত,হাকিম উদ্দিন এর ছেলে কৃষক মো,আমিনুল ইসলামের গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পার্শ্ববর্তী খানসামা উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কৃষক আমিনুল ইসলাম ও মৃত ইনছান শাহের ছেলে আবু সাঈদের গোয়াল ঘর ও বসতঘরে থাকা ৩টি গরু,১টি খাসি ছাগল,৫০টি হাঁস,৩০টি মুরগী, ধান, চাল, নগদ টাকা, আসবাবপত্রসহ উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গবাদিপশুের গোয়াল ঘরে কোয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। এব্যাপারে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ জানান,অগ্নিকাণ্ডের রির্পোট পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাউল ও কম্বল প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

নানা আয়োজনের মধ্য দিয়ে ৪দিনব্যাপী ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশানে শ্রীশ্রী শ্যামা পূজা ও মেলা সমাপনী

পীরগঞ্জ ৭নং হাজীপুর ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে শাহিনা নির্বাচিত

আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমলো কেজিতে ১৭ টাকা

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী প্রদান করেছে আরডিআরএস

বোচাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়

হরিপুরে অসহায় মানুষের পাশে এ আর ফাউন্ডেশন

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি ষষ্ঠ দিনের উদ্ধার অভিযানে কোন মরদেহ উদ্ধার হয়নি দূর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি পূজা উদযাপন পরিষদের

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা