Wednesday , 23 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে বুধবার (২৩ আগষ্ট -২০২৩) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩টি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, গ্রাম বিকাশ কেন্দ্র দিনাজপুরের পরিচালক অসীম রাউত, রিজিওনাল ম্যানেজার আলমগীর হোসেন, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় গ্রাম বিকাশ কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার আলমগীর হোসেন জানান, আমাদের এই পরিবেশ কে টিকে রাখতে হলে গাছ লাগাতে হবে। বর্তমান বাংলাদেশের বৈরী আবহাওয়ার ও জলবায়ুর পরিবর্তনের কারণে যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন তা নেই। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝেই বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামীতে সবাই যেন বেশি বেশি গাছ লাগাতে আগ্রহী হয়। গাছের চারা পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পাভেল হোসেন বলেন, এই গাছের চারা আমি বাড়ীর পাশে রোপন করব। কারণ গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং ছায়া ও ফল দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকায় ৫৮৭ জন গ্রেফতার

বীরগঞ্জে কৃষি যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে প্রমীলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়

বীরগঞ্জে জমে উঠেছে শীতের পিঠাপুলির দোকান

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপনী

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর শাখার ইফতার মাহফিল

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

এনজিও ভবন ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন

রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ