Sunday , 27 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিকাশ ঘোষ, বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শনিবার (২৬ আগষ্ট-২০২৩) সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে এ খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধন কালে তিনি বলেন, খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর কথা সকলের মনের মধ্যে লালন করতে হবে। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে তার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার কার্যক্রম অব্যাহত রেখেছেন। সকলকে লেখা পড়ার পাশাপাশি ভাল খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য আবারো দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী, সুজালপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। উদ্বোধন ম্যাচে বীরগঞ্জ পৌরসভা শিবরামপুরকে ১ -০ গোলে পরাজিত করেন। সেমি ফাইনাইলে আজ ১২টি ম্যাচ অংশ গ্রহন করবেন। এ খেলায় ১২ টি দল অংশগ্রহণ করেন। এতে বীরগঞ্জ পৌরসভা শিবরামপুর কে ১ -০ গোলে পরাজিত করেন। সেমি ও ফাইনাইলে আজ ১২টি ম্যাচ অংশ গ্রহন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহতরা হাসপাতালে, পাল্টাপাল্টি মামলা

শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দির উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন চেম্বারের পরিচালক

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রে বাঁধা দিলে প্রতিরোধ করা হবে —জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী

পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনেই শিক্ষা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ

নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোষ্টারে সয়লাব রাণীশংকৈল পৌরসভা উঠেছে শব্দ দূষণের অভিযোগ

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

করোনাকালীন মুহূর্তে মানুষের অসহায়ত্বকে নিয়ে তামাশা ও মিথ্যাচার করছে বিএনপি -মনোরঞ্জন শীল গোপাল এমপি