Sunday , 27 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির কারাদণ্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নেশাদ্রব্য ট্যাবলেট বিক্রেয়ের দায়ে আল-আমীন নামের মাদক কারবারির ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোঃ আল-আমিন (২৩) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মোঃ রহিম উদ্দিনের ছেলে। শনিবার (২৬ আগষ্ট -২০২৩) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী মাদকদ্রব্য বিক্রয়ের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শুক্রবার রাতে বীরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আল-আমিনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেয়। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাদক কারবারি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান,বীরগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত করার লক্ষে, মাদকদ্রব্য অপব্যবহার রোধে বীরগঞ্জ উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নতুন করে করোনায় ২ জন আক্রান্ত। সাংবাদিক বাবুল আবারও পজিটিভ

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

শীতে বেড়েছে ডায়রিয়া, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে

ঠাকুরগাঁওয়ে ৬ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার !

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঠাকুরগাঁওয়ে সড়কে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক – গফুর

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে ও ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা