Wednesday , 30 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গভীরতে অভিযান চালিয়ে ২শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমি আক্তার (৪৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সুমি আক্তার উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের আজগর আলীর স্ত্রী।
বুধবার রাত ২টার দিকে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডলের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোতাহারুল ইসলামের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন, এ এস আই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মরিচা ইউনিয়নের সাত খামার গ্রামে আজগর আলীর বাড়ীতে অভিযান চালিয়ে পরিচালিত হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে ২শত পিচ ইয়াবা সহ তার স্ত্রী সুমি আক্তার কে আটক করে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ ব্যপারে ইয়াবা ব্যবসায়ী সুমি আক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ২২, তারিখঃ ৩০/০৮/২০২৩ ইং। দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল জানান, সুমি আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়ীতে ইয়াবা/মাদক রেখে এলাকার যুব সমাজের মধ্যে ব্যবসা চালিয়ে আসছি। অপর একটি সূত্র থেকে জানা গেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে একশ্রেণীর মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। মাদক ব্যবসায়ী সুমিকে বুধবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড

বিএনপির রোডমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না, বরঞ্চ ছিল পথচারি জনগণের ভোগান্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানিশংকৈলে মাদক বিরোধী সামাজিক সংগঠন ‘মানব’ এর শুভসূচনা

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বাজারে চাহিদা থাকায় হিলি বন্দর দিয়ে সজনে ডাঁটা আমদানি

বিরামপুরের নির্বাচনী জনসভায় দিনাজপুরের লিচু, কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের

ঘোড়াঘাটে আদিবাসীদের সমপ্রীতি সমাবেশ

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন