Saturday , 5 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রæপ।
শনিবার সকালে পৌর শহরের ইয়াদ মিলনায়তনে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে “বয়েজ গ্রæপ’’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আবু হুসাইন বিপু।
সংগঠনের সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজুল করিম রিংকু, গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম মুর্শিদ, পৌর ছাত্রলীগ নেতা ওয়াবি প্লাবন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর রাফি রৌদ্র প্রমুখ।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজে ছাত্র ও তরুদের ভূমিকা রাখতে হবে। তাদের হাত ধরে সমাজে মাদক নির্মূলের আন্দোলন বেগবান হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ সমাজের বিভিন্ন পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে আওয়ামীলীগ নেতা ডা. মুনিরের শোকসভা

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীশংকৈলে ভিক্ষুকদের ভ্যান সহায়তা প্রদান

বীরগঞ্জে রাজনৈতিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাণীশংকৈলের সড়ক যেন ধানের চাতাল !

তেঁতুলিয়ায় ঢাবিতে ২ ইউনিটে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চত দিনমজুরের ছেলে মুক্তারের

বীরগঞ্জে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ঊর্বশী ফোরামের এবারের আকর্ষণ বিন্দু কণা’র নতুন গান ‘ফাগুন আইলো ফুলবাগানে’

ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্নভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত