Monday , 14 August 2023 | [bangla_date]

বোচাগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরেরর বোচাগঞ্জে
সোমবার মাসব্যাপী অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর শুভ উদ্বোধন
করা হয়েছে। বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা
ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক
পৃষ্ঠপোষকতায় ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রৌফ
চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত) সাইফুল হুদার সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ
পৌরসভার মেয়র মোঃ আসলাম, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র
মোঃ আব্দুস সবুর, মহেশপুর মিশন এর ফাদার আলমীর প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আাবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ
আফছার আলী, সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, বাংলাদেশ
ফুটবল ফেডারেশন এর ফুটবল কোচ তুহিন কুমার দে, প্রশিক্ষণ ক্যাম্প
পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক বরুন চন্দ্র সরকার, সদস্য সচিব মোঃ হাসিবুল
হাসান হাসু সহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে
দুটি ভ্যানুতে মোট ৬০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ থাকে যে, ইতি
পূর্বে এ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করে জাতীয় এবং ঢাকা এ ডিভিশনে অনেকে
খেলার যোগ্যতা অর্জন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে একইদিনে দুইজনের আত্নহত্যা

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন

বীরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা ও এইচআইভি শনাক্তকরন এবং সেবা কার্যক্রম সম্পর্কিত কর্মশালা

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন