Tuesday , 22 August 2023 | [bangla_date]

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার আইন শৃঙ্খলা, মানব পাচার, মাদক পাচার, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে আশা প্রত্যাশা নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলো আগামী ভবিষ্যত প্রজন্মকে সে রকম একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হলে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। কঠর হতে হবে। সর্ব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আজকের মিটিং ম্বার্থক হবে। এছাড়াও সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ থানার এস.আই মহেন্দ্র দেবশর্মা, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, শাহ নেওয়াজ পারভের সাহান, ওয়াক্কাস কাঞ্চন, নিমাই চন্দ্র দেবশর্মা, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা সহ সকল সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তথ্য অধিকার দ্বন্দ্ব নিরসনে এৈ-মাসিক সংলাপ

দিনাজপুরের আনন্দ সাগরে দর্শনার্থী ও পূণ্যার্থীদের ভীড়ে মুখরিত সাড়ে ৩ শত বছরের গোষ্ট মেলা ও পুজায়

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১

আটোয়ারীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কৃষি পন্য রাখার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

দিনাজপুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে মানববন্ধন

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বোদায় জাতীয় ভোটার দিবস পালিত

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা