Friday , 11 August 2023 | [bangla_date]

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ
উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়নের মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন
ধান ক্ষেত থেকে শুক্রবার গনেশ চন্দ্র ভট্রাচার্য্য (২৩) নামে একজন
ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। গনেশ চন্দ্র উত্তর
মানিকপুর গ্রামের দীনেশ চন্দ্র ভট্রাচার্য্যের ২য় পুত্র। সংবাদ পেয়ে
ঘটনা স্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা,
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর রাসেল, সিআইডি এক্সপার্ট
ক্রাইমসিন ঠাকুরগাঁও এর এস.আই যথাক্রমে মোঃ নুরুস সাফা মিল্লাত, মোঃ
মাইদুল ইসলাম ও বোচাগঞ্জ থানার এস.আই মহেন্দ্র নাথ শর্মা। বিকাল ৩টায়
সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে
থানায় মামলার প্রস্তুতি চলছে। দীনেশ চন্দ্র ভট্রাচর্য্যের ধারনা তার
ছেলেকে সুদের টাকার জন্য হত্যা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নদীতে ডুবে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ছাত্রীর মৃত্যু

বীরগঞ্জে মা ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন এমপি গোপাল

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

ছাত্র মৈত্রীর জেলা কাউন্সিলে মাহমুদুল হাসান মানিক শিক্ষায় বৈষম্য-দুর্নীতি ও দলদখলদারিত্ব নিমূল করে মেহেনতি মানুষের কাছে শিক্ষা ফিরিয়ে আনতে হবে

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী —–পথসভায় ডা. জাহিদ হোসেন

কাহারোলে পানিতে ডুবে এক জনের মৃত্যু

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

৫ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু