Thursday , 17 August 2023 | [bangla_date]

বোচাগঞ্জে দিনব্যাপী জিএনবি স্বাস্থ্য মেলা উদ্বোধন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে
বৃহস্পতিবার বে-সরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ,
পীরগঞ্জ ও বীরগঞ্জ সিডিপি’র যৌথ আয়োজনে দিনব্যাপী জিএনবি স্বাস্থ্য মেলার
উদ্ধোধন করা হয়েছে। সকাল ১১টায় ২নং-ইশানিয়া ইউনিয়নের জিএনবি বোচাগঞ্জ আশা
বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই
মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট জুলফিকার হোসেন। গুড
নেইবারস্ বাংলাদেশ এর হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগীর
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামলী শাহা, ১নং-নাফানগর ইউনিয়নের
চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ
মোশারফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
এস আই সাখাওয়াত হোসেন, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল,
বীরগঞ্জ সিডিপির ম্যানেজার শ্রীজল টি¹া ও বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার
খায়রুল বাসার প্রমুখ। মেলায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এর
শিশু বিশেষজ্ঞ ডাঃ এস কে সাদেক আলী, গাইনি বিশেষজ্ঞ ডাঃ সিদ্দিকা সুলতালা
কুইন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সারোয়ারুল ইসলাম মুক্তা উপস্থিত থেকে
স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় এলাকার হতদরিদ্র প্রায় ২ শতাধিক রোগীকে
ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ হাইজেনিক সামগ্রী স্বল্প মুল্যে প্রদান
করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী

হাবিপ্রবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ের পাঁচ টাকায় ঈদ বাজার

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় ভোগান্তি

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

দিনাজপুরে রাজবাড়ীর পুরনো ঘর থেকে মিলল বিশাল কড়াই

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

বোচাগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

ফুলবাড়ী সরকারী কলেজে অনার্স কোর্স বাস্তবায়নের পর এবার মাষ্টার কোর্স চালু দেখে যেতে চান শিক্ষানুরাগী- সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা