Sunday , 27 August 2023 | [bangla_date]

বোচাগঞ্জ শুভসংঘের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দ্রোহের কবি, বিদ্রোহী কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বোচাগঞ্জ শুভসংঘ।
রবিবার বিকাল ৩ টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.ফাইয়াজ ইজতিহাদ।
শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভের সঞ্চালনায় বোচাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লতিফুল ইসলাম, শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাহাফুজ বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম,বোচাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আলী জাপান, মোঃ মাহবুব উল মুর্শেদ বাঁধন,দপ্তর সম্পাদক ইত্তেহাদ আজাদ দিহান,কার্যকরী সদস্য মাহাবুব হোসেন বিপ্লব, আরিফুল ইসলাম,মোস্তাফিজ হাসান সৌরভ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় “নাইট ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন :-

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

আনন্দের মাঝেও বিষাদের ছায়া বাবা-মা’র দিনাজপুরে বিয়ের ৭ বছর পর একসাথে ৩ সন্তানের জন্মদান

দিনাজপুর-৩ সদর আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বীরগঞ্জে অসহায় এক বৃদ্ধ ভিক্ষুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আলোর পথে সংগঠন

বীরগঞ্জ সাতোর ইউপি নির্বাচনে প্রচার- প্রচারণায় এগিয়ে টংকনাথ রায়

বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত -২