Sunday , 27 August 2023 | [bangla_date]

বোদায় চোরাই এন্ড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করেছে বিসিপিআরটিএ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) সদস্যরা গতকাল শনিবার একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছেন। জানা গেছে, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি দক্ষিন বলরামপুরের ফরিদুল নামে এক যুবক বোদা বাজার সোনালী টেলিকমে লক খুলতে আসেন এবং মোবাইল ফোনটির বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বোদা থানার সেকেন্ডে অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি জব্দ করতে বলেন। এ ব্যাপারে ফরিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে কখনো তার বড় ভাই ফোনটি ঢাকায় কুড়িয়ে পেয়েছে বলে জানায় আবার কখনো রাণীগঞ্জ বাজার আটোয়ারী রাস্তায় পেয়েছে বলেনও জানান। এমন ভুল তথ্য দেয়ার কারণে পরবর্তীতে মোবাইল ফোন টি বোদা থানা এসআই আবুবক্কর সিদ্দীকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিসিপিআরটিএ এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান। বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় এ ধরনের জনসেবা উদ্যোগকে স্বাগত জানান। এ যাবত বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন বোদা উপজেলা ও পঞ্চগড় জেলায় প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বিসিপিআরটিএ পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরাঙ্গনা হুনুফা আর নেই

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে ক্লিনিক কক্ষে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে মহাসড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

কাহারোল-বিরল-খানসামাকে গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষণা ও উপকারভোগীদের দলিল ও চাবি হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে: ওবায়দুল কাদের

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে  পুরোদমে নেমেছেন প্রার্থীরা

বিরল উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক বরাদ্দের সাথে সাথে পুরোদমে নেমেছেন প্রার্থীরা