Saturday , 19 August 2023 | [bangla_date]

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও
দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন-এর সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর নিজস্ব মূল্যবোধকে বিকশিত করতে সাহায্য করে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ থাকলেও তাদের ক্ষমতায়ন হয়নি সেভাবে। সব ধরনের সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের আস্থার ঠিকানায় আজ পরিণত হয়েছে মহিলা পরিষদ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি দুটি অধিবেশনে ভাগ করা হয়। প্রশিক্ষণে প্রথম কর্মঅধিবেশনে প্রচলিত আইনে নারীর অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন বøাস্ট দিনাজপুর জেলা শাখার সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা এবং দ্বিতীয় কর্ম অধিবেশনে নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ে প্রশিক্ষন দেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার-এর সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য গোলেনুর বেগম, রেহেনা বেগম, মিনতি এক্কা, শিবানী উড়াও, শুকলা কুন্ডু, অনামিকা পাÐে, তরুণী সদস্য তামানা আক্তার তনু, খুকি হেম্ব্রম, মাধুরী কুন্ডু, তামজিদা পারভীন সীমা, শতাব্দী কুন্ডু, ফারহানা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর এর নিকট জরিপ রিপোর্ট হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের হ্যাপি জুয়েলার্সে গ্রাহক দম্পত্তিকে মারপিটের অভিযোগে মামলা মালিক ও তার ছেলে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনী সদস্যের মৃত্য

রাজবাটি গর্ভেশ্বরী শ্বশ্মান কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজাসহ নানা আয়োজনের সমাপনী

রাণীশংকৈলে গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি

দিনাজপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা