Thursday , 31 August 2023 | [bangla_date]

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জাতীয় নারী ভলিবল খেলোয়াড় ডায়না

সকলের সহযোগিতা ও ভালোবাসায় এই পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতে চান এক সময়ের প্রতিভাবান নারী ভলিবল খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস ডায়না (৪৬)। বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলের সাবেক এই খেলোয়াড় বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে ভারতের দিল্লিতে মনিপাল হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তবে আর্থিক দৈন্যতা থাকায় ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে পারছেন না তিনি।
সাবেক কৃতি এই খেলোয়াড় তার সুস্থতার জন্য প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ সহৃদয়বানদের সহযোগিতা কামনা করেছে।
মঙ্গলবার বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সমীরণ ঘোষ জানান, দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ জান্নাতুল ফেরদৌস ডায়না দিনাজপুর জেলা প্রমিলা দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলে নিজেকে যোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার সক্রিয় অংশগ্রহন ও ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় নারী ভলিবল দল ১৯৯১ ও ১৯৯৩ সালে সাফ গেমসে ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া তিনি শ্রীলঙ্কা, হংকং, চায়নাসহ বিভিন্ন দেশে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং চৌকস খেলোয়াড় হিসেবে তাঁর ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে অগনিত পুরস্কার অর্জন করেন। ডায়না ভালো ব্যাডমিন্টন খেলতেন। তিনি জানান, বিষয়টি অবগত হওয়ার পর গত ১৩ আগস্ট ২০২৩ বাংলাদেশ ভলিবল খেলোয়াড় কল্যান সমিতির নজরে এলে সমিতির নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ডায়নার বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দেয়া হয়। এছাড়া কৃতি এই খেলোয়াড়কে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
ডায়না’র স্বামী আসিফ মনোয়ার রনি জানান, দিনাজপুরে এবং ঢাকায় দেখানোর পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসবৃন্দ। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে ভারতের দিল্লিতে মনিপাল হাসপাতালে চিকিৎসক লে. জে. সিএস নারায়ন এর তত্ত¡াবধানে চিকিৎসা চলছে।
সাবেক এই প্রতিভাবান নারী ভলিবল খেলোয়াড়কে বাঁচতে সাহায্য পাঠাবার ঠিকানা- ইউনিয়ন ব্যাংক দিনাজপুর ব্রাঞ্চ।মেসার্স আঁচল ট্রেডার্স,একাউন্ট নম্বর ০৭৩১০১০০০০৭৯৯।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলে মামুন

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

রাণীশংকৈল সড়কে নি/য়ন্ত্রন হারিয়ে নি/হত-১ আ/হত-৬

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে