Wednesday , 16 August 2023 | [bangla_date]

যুবলীগ দিনাজপুর জেলা শাখার ফ্রি চক্ষু ক্যাম্পসহ দিনব্যাপী কর্মসুচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী নানা কর্মসুচী পালন ।
গত ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার উদ্দ্যোগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প,সুন্দর হাতের লেখা ও শিশু কিশোর ছেলেমেয়েদেরে নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে দিন্যবাপী অনুষ্ঠিত নানান কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড.মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো: আলতাফুজ্জামান মিতা,যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন কর্মসুচীতে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ আ:লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকমী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কমীরা এসময় উপস্থিত ছিলেন। এরপর একই দিন সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজিত ১ দিনের ফ্রি চোখের চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্পের সার্বিক সহযোগীতার দায়িত্ব পালন করেন দিনাজপুর গাক হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীবুন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল থানা এখন বিচারালয়

তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়

সুমনের দল প্রীতি ম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৩ গোলে হারালো

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

পঞ্চগড়ে কারফিউর অষ্টম দিনে সব কিছুই স্বাভাবিক, নাশকতার তিন মামলায় মোট গ্রেফতার-৩৫

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে ছুরিকাঘাত, ৪ জনকে গ্রেফতার

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম-র‌্যাবিস ভ্যাকসিন প্রদান

ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি