Monday , 28 August 2023 | [bangla_date]

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নূরানী হাফিজীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক রজব আলী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।রজব আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চড়লপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী বালিডাঙ্গী উপজেলার করিয়া-কলমদা গ্রামে।
সোমবার ২৮ আগস্ট বিকাল ৪ টায় রাণীশংকৈল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আসাদুজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ওসি তদন্ত মহসিন আলী ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজে জানানো হয় গত ২৫ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ওই নূরানী মাদ্রাসায় আবাসিক ভবনে থাকা ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে শিক্ষক রজব। ভুক্তভোগী শিক্ষার্থী পরদিন তার দাদীকে ঘটনাটি জানায়। গত রবিবার ২৭ আগস্ট রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিক রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী,এসআই সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষকের নিজ বাড়ি সৈয়দপুর থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রাণীশংকৈল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনে রজব আলীর নামে থানায় একটি মামলা রুজু করে আজ বিকালে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মারা গেছে

ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১২০টি প্রকল্পের মাধ্যমে ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ

দিনাজপুরে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, সড়ক অবরোধ

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সদর ইউএনও

বিরামপুরে ১৩জনের মনোনয়নপত্র দাখিল

বিরামপুরে ১৩জনের মনোনয়নপত্র দাখিল

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার