Thursday , 31 August 2023 | [bangla_date]

র‌্যাগিং করার দায়ে হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)র‌্যাগিংয়ে জড়িত থাকায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ৬ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয় এবং আরও ৩ শিক্ষার্থীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে দুইজনকে দুই সেমিস্টার ও চারজনকে এক সেমিস্টার মেয়াদে বহিস্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, হাবিপ্রবির মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ৬ শিক্ষার্থীরকে বহিষ্কার ও ৩জনকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা গত ২৪ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের-২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হয়রানি করে। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরপরে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
হাবিপ্রবির প্রক্টর মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগটি পাওয়ার পরে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিস্কৃতদের মধ্যে দুইজনকে দুই সেমিস্টার ও চারজনকে এক সেমিস্টার মেয়াদে বহিস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং নির্মূল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কেউ এ অপরাধে যুক্ত আছে, এমন প্রমাণ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৯৫ পিস ইয়াবা সহ আটক ৩ জন

পীরগঞ্জে কৃষক প্রশক্ষিণ অনুষ্ঠতি

শৃঙ্খলা ফেরাতে বোচাগঞ্জ থানায় পুলিশের টহল

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

রাণীশৈংকল এ আর মালিক সিডের সবজির মাঠ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রমেশ চন্দ্র সেনের মতবিনিময়

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী-২০২৫ উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত

পীরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে বায়োকেমিক্যাল এ্যানালাইজার হস্তান্তর

এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি