Sunday , 13 August 2023 | [bangla_date]

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে মেধাতালিকায় পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লায়ন্স ক্লাব অব দিনাজপুর কর্তৃক পরিচালিত স্থায়ী প্রকল্প শিশু নিকেতনের-২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় পাশকৃত ১১জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে লায়ন্স ক্লাব অব দিনাজপুর।
১২ আগষ্ট শনিবার সকাল ১১টায় শহরের নিমনগরস্থ লায়ন্স ভবনের হলরুমে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স শিশু নিকেতনের সভাপতি লায়ন মোঃ ফরিদুল ইসলাম (এমজেএফ), ক্লাবের সেক্রেটারী লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, ট্রেজারার লায়ন মোঃ মোকাররম হোসেন, লায়ন্স শিশু নিকেতনের সেক্রেটারী লায়ন মোকারম হোসেন খান, ক্লাবের প্রথম সহ সভাপতি লায়ন মোঃ সাইদুর রহমান, ক্লাবের পরিচালক লায়ন শাহেদ রিয়াজ পিম, লায়ন রেজওয়ান হোসেন চৌধূরী রানা, নির্বাহী সদস্য লায়ন মোঃ মাসুদ রানা, সদস্য ইঞ্জিনিয়ার লায়ন আমজাদ হোসেন, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স শিশু নিকেতনের সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুস সবুর সরকার। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব দিনাজপুরের স্থায়ী প্রকল্প লায়ন্স শিশু নিকেতনের ছাত্রারী দিনাজপুরের বিভিন্ন স্কুল ও কলেজে লায়ন্স ক্লাবের তত্ত¡াবধায়নে পড়ালেখা করে আসছে। এবার মেধাতালিকায় পাশকৃত ১১জন ছাত্রী দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হরিপুরে বীর মুক্তিযোদ্ধার ঘরের ভিত্তিপ্রন্তর উদ্বোধন

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবসটির স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর আড়াই বছরেও চালু হয়নি

বীরগঞ্জে জমে উঠেছে কাপড়ের বাজার

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সংস্থার উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারীতে জৈষ্ঠ্যের ঝড়ের তান্ডব