Sunday , 13 August 2023 | [bangla_date]

স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে ডেঙ্গু বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর পৌরসভার জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কে (কাঞ্চন-১) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ বোরহান-উল সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুর সদর রমিজ আলম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ডেঙ্গু প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্তে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, দিনাজপুরে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালালে এডিস মশার প্রজননত্রে ধ্বংস সম্ভব। বাসা বাড়ীর আশেপাশে ডেঙ্গু যাতে বংশ বিস্তার করতে না পারে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস-বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

একজন জান্নাতারা একাই বদলে দিয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট আটক

রাণীশংকৈলে’র বিএনপি নেতা ও সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের জানাযা শেষে দাফন সম্পন্ন

স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে —নৌ প্রতিমন্ত্রী খালিদ

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক  সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

ভারতে মুসলিমদের ওপর ব-র্বরোচিত হা-মলা-ভা-ঙচুরের প্র-তিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বি-ক্ষোভ