Tuesday , 1 August 2023 | [bangla_date]

হরিপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদত বাষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,
মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, সাবেক ডেপুটি কমান্ডার সোলেমান আলীসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন সুধিজন।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের প্রতি শ্রাদ্ধা জনিয়ে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।

সভায় ১৫ আগষ্টের সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত রাখা, সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, এরপর পর্যায় ক্রমে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরতাল-অবরোধের প্রতিবাদে রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ছাত্রসমাজের মিছিল বিক্ষোভ সমাবেশ

আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক পৃথক চারটি অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

গৃহবধুর আত্মহত্যা

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

জাতীয় শিক্ষা সপ্তাহ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জয়জয়কার

বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সাথে জরুরী বৈঠক শেষে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন ১১ দলীয় জোট প্রার্থী সারজিস