Sunday , 13 August 2023 | [bangla_date]

হিলি স্থলবন্দরে মহিষের মাংস ও পেঁয়াজ বাজেয়াপ্ত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকরা এক টন মহিষের মাংস ও ২৫ টন পেঁয়াজ বাজেয়াপ্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত ১০ মে কোয়ারেন্টাইনের শর্তভঙ্গ করে এই দুটি পণ্য আমদানি করেছিল ঢাকার সাভারের মেডলাইফ প্যাকেজিং ইন্ড্যাষ্টিজ নামে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। আমদানির ৮০দিনের মাথায় গত ২ আগস্ট সেই পণ্য উচ্চ আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়।
হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, যেসময় এসব পণ্য আমদানি করা হয়েছিল, সেসময় ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ রেখেছিল সরকার। তবে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) কর্তৃপক্ষের কাছে থেকে অনুমতি নিয়ে মহিষের মাংস ও পেঁয়াজ আমদানি করে মেডলাইফ প্যাকেজিং ইন্ড্রাষ্টিজ। কিন্তু আমদানির স্বপক্ষে কোয়ারেন্টাইন সার্টিফিকেট ছিল না।
এদিকে হিলি স্থলবন্দরের কাস্টমস উপকমিশনার মো: বায়োজিদ হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ কাগজপত্র না থাকায় ভারত থেকে আমদানিকরা মহিষের মাংস এবং পেঁয়াজ বাজেয়াপ্ত করা হয়েছে। কোয়ারেন্টাইন সার্টিফিকেট ছাড়া এই দুটি পণ্য ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

দিনাজপুরে বেগম খালেদা জিযার রোগমুক্তি কামনায দোয়া মাহফিল

কাহারোলেআগাম শাক-সবজিচাষেঝুঁকেপড়েছেকৃষক

পীরগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

‘ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে এক শিক্ষার্থীর দুই কিলোমিটার সাঁতার

বীরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি গ্রেফতার