Tuesday , 26 September 2023 | [bangla_date]

ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ঠাকুরগাঁওয়ে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়ক উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়কের উদ্বোধন করা হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ফিতা কেটে কালভার্ট ও সড়কের উদ্বোধন করেন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশ মুখে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট এবং সংযোগ সড়কের উদ্বোধন করেন প্রধান অতিথি। মোট ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কালভার্ট ও সড়কের কাজের বাস্তবায়ন করেন ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ ।

পঞ্চগড়ের দোলন কে দুদকের পিপি নিযুক্ত করায় অভিনন্দন অব্যাহত

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

রাণীশংকৈলে শীতার্তদের মধ্যে কম্বল জ্যাকেট বিতরণ

ফুলবাড়ীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা

গ্রামবাংলার গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে ‘পাতা খেলা’\ উপচে পড়া দর্শকদের ভীড়