Friday , 22 September 2023 | [bangla_date]

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে এক মাদকারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।এ ঘটনায় পলাতক মাদক কারবারিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিদর্শক হাসিবুল হাসান।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএনসি দিনাজপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের এসব মাদকদ্রব্য উদ্ধার করে ।
পলাতক মাদককারবারি কার্তিক রায়(৪২) চেহেলগাজী ইউনিয়নের ভুঁইপাড়া গ্রামের মৃত শুশিল রায়ের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান,মাদককারবারি কার্তিক রায় দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার বড় চালান এনে দিনাজপুরে পাইকারি সরবরাহ করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে ঐ মাদককারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসি।তবে ডিএনসি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে গেলেও,উদ্ধার হয়েছে ৭৬ কেজি গাঁজা । মাদকের চোরাচালান ঠেকানো ও বিস্তার রোধে নিয়মিত অভিযান করছে ডিএনসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া বিএনপি নেতার মৃত্যু \ আহত অর্ধ শতাধিক

দিনাজপুরে তথ্য অধিকার বিষয়ক এ্যাডভোকেসী সভা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন

পীরগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা

দিনাজপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের থেকেও রেল স্টেশন অনেক বেশি পরিষ্কার– বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ‘সভাপতি-জুলফিকার, সাঃ সম্পাদক-স্বপন’

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা