Thursday , 14 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জে ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং ৬নং-রনগাঁও ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বিকাল ৪টায় বাসদেবপুর মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ৫-১ গোলের ব্যবধানে বেলাল ফুটবল একাডেমি বীরগঞ্জকে পরাজিত করেছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ সরকার, দপ্তর সম্পাদক মোস্তাকিম বিল্লাহ জুয়েল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মিরাজুল ইসলাম সহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং বোচাগঞ্জের হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য গত বছর থেকে বোচাগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সংসদীয় পর্যায়ে ভূমি অধিকার বিষয়ক জনসমাবেশ

গত ২৪ ঘন্টায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু, আক্রান্ত- ৪২১৭

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

বোচাগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হলেও দাম না থাকায় হতাশ কৃষকরা

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টটি নির্মাণ কাজ শুরু