Friday , 22 September 2023 | [bangla_date]

আউলিয়াপুর ইউপির চোঁওড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

বৃহস্পতিবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চোঁওড়া গ্রামকে আনন্দ উৎসব মুখর পরিবেশে এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করা হয়েছে।
“আমার গ্রাম, আমার দায়িত্ব- শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই প্রকল্পের আওতায় ‘আমিই পারি বাল্যবিবাহ প্রতিরোধ করতে’ প্রচারাভিযানের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চোঁওড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।
‘অমূল্য রতœ আমার মেয়ে-১৮’র আগে দেব না বিয়ে, কাটুক জীবন তার পড়া-খেলা-আনন্দ নিয়ে’ -এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার চওড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা দেন প্রধান অতিথি ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। ৬নং আউলিয়াপুর ইউনিয়ন ভিডিসি কমিটির সভাপতি মুক্তা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। অনুষ্ঠানে বাল্যবিবাহ মুক্ত গ্রাম করার ঘোষনাপত্র পাঠ করেন মোছা শাহানাজ পারভীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম ম্যানেজার ভিক্টোরিয়া বিশ্বাস। প্রধান অতিথি ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল চওড়া গ্রামকে বাল্য বিবাহমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা দিতে গিয়ে বলেন, এই গ্রামে আর কোনোদিন বাল্য বিবাহ হবে না। যদি কেউ জোর করে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শেষে শিশু ফোরামের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা স্মারক বিতরণ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের কৃতি সন্তান শাহাদতের মৃত্যু

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

আটোয়ারীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কৃষি পন্য রাখার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

পাকিস্তানের বেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দের মত বিনিময়

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন