Sunday , 17 September 2023 | [bangla_date]

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে তপন কুমার রায় সজল নির্বাচিত হয়েছেন। জানা গেছে, শনিবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে দিনব্যাপী র‌্যালী ও আলোচনার সভার মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বাবু কল্যান কুমার ঘোষ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরু, এ্যাড. পদ্মলোচন দে, হরিশ চন্দ্র রায়, নিতাই চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র ঝাঁ, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, বিমল চন্দ্র, কল্যাণ কুমার পাল সহ ছয় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এবং খ্রিস্টান সম্প্রদায়ের সহস্্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
অত:পর দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং তপন কুমার রায় কে সাধারণ সম্পাদক নির্বাচন করে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়ে অনুমোদন দেয় জেলা কমিটি। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বেগুনে লাভ আড়াই লাখ টাকা

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ড. মাসুদুল

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন

পঞ্চগড়ের দুই আসনে জামানত হারালেন ১১ প্রার্থী

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

রাণীশংকৈলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত

দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তর চড়ুই পাখির অভায়রন্য