Friday , 1 September 2023 | [bangla_date]

আটোয়ারীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ,সদস্য আব্দুল্যাহেল বাকী, সদস্য ও উপজেলা যুব দলের আহবায়ক ধামোর ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্ত আকাশে উড়ার অপেক্ষায় ২০ শকুন

পীরগঞ্জে ব্রীজ প্রশস্থ করণের দাবীতে মানববন্ধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাইট ক্রিকেট টূর্নামেন্ট

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

কাহারোলে জামায়াতেইসলামীওলামাবিভাগেরআলোচনাসভাঅনুষ্ঠিত

খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক বাহারাম

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ