Wednesday , 20 September 2023 | [bangla_date]

আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবিরের আয়োজনে বুধবার সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী জনৈক রোগীর পিত্তথলির পাথর অপারেশন করে উপজেলার স্বাস্থ্য সেবায় ইতিহাস রচনা করলেন। আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের চুচুলী এলাকার এবারউদ্দীনে পুত্র নুর ইসলাম (৩৬) নামে জনৈক রোগীর এই অপারেশন সম্পন্ন হয়। অপারেশনে আ্যানেসথেসিয়া কনসালটেন্ট হিসেবে ডাঃ বিশ^জিৎ এবং সহকারী হিসেবে ডাঃ অনন্যা পাল ও শাফায়েত লসকর সহযোগিতা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাইনি কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা এবং আরএমও ডাঃ জাহিদ হাসান। উল্লেখ্য, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহ খানেক সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় অপারেশন। স্বাস্থ্য খাতে কয়েক যুগ ধরে অবহেলিত উপজেলাবাসীর কাছে এটি এক পরম পাওয়া। এজন্য জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধানদ্বয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নির্বাচন শেষে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়

মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দেয়ার শপথ গ্রহন

বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

দুইদিন পর সূর্যের দেখা মিললেও ছিল না উত্তাপ ঘন কুয়াশার সাথে কনকনে শীব্র শীত কাবু করতে পারেনি শ্রমজীবী মানুষকে

বীরগঞ্জে বিক্রি হচ্ছে রঙিলা জাতের ফুলকপি

পীরগঞ্জে সিপিবি ‘র শোকসভা

ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

সভাপতি প্রদীপ-সম্পাদক কামাল রাণীশংকৈলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-২ এবং আহত-২জন