Friday , 15 September 2023 | [bangla_date]

কেয়ার নার্সিং কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের পরীক্ষা

কেয়ার নার্সিং কলেজ পরীক্ষা কেন্দ্রে
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের পরীক্ষা
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর আওতায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলোর মধ্যে প্রথম বর্ষের পরীক্ষাটি দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশের নেয় দিনাজপুরেও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর পরীক্ষা কেন্দ্রে দিনাজপুর নার্সিং কলেজ এর ১০৩ জন, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ এর ২৪ জন, স্পন্দন নার্সিং ইনস্টিটিউট এর ৪৭ জন এবং নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউট এর ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠিত উক্ত পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে মোট ১৮৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং স্পন্দন নার্সিং ইনস্টিটিউট এর ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। উক্ত পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন, কেন্দ্র প্রধান দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনূর বেগম উপ-কেন্দ্র প্রধান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমদানি বন্ধ, দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম ৩-৪ টাকা বেড়েছে

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

দিনাজপুরে ফরেষ্টারকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ৯জন আহত \ একজন তীরবিদ্ধ

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

হাকিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মহিলা আটক

বোচাগঞ্জে তিনজন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে ৫ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড

রাণীশংকৈলে জামাইকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী সেই শ্বাশুড়ি গ্রেফতার