Tuesday , 19 September 2023 | [bangla_date]

ঘোডাঘাটে চাল ব্যবসায়ীর বাড়ী থেকে ৯৫ বস্তা সরকারী চাল জব্দ

ঘোডাঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে এক চাল ব্যবসায়ীর বাড়ী থেকে সরকারের বিভিন্ন কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে ।
রবিবার দিবাগত রাত ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করেন উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
স্থানীয়রা ও উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয খুচরা ব্যবসাযীদের নিকট ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে মজুত করে রাখেন। খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদকে সঙ্গে নিয়ে চাল ব্যবসায়ী মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালান। এসময় তাঁর বাড়ির বারান্দায় রাখা খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত ৯৫বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে ৯৫ বস্তায় মোট ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করে খানায় নেয়া হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এক চাল ব্যবসায়ীর বাড়ী থেকে খাদ্য বিভাগের ৯৫বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে তিন ইউপিতে নৌকার জয়

আটোয়ারীতে বাংলাদশ স্কাউটস দিবস উদযাপন

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারী প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির ৩ সদস্য পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান

পুলহাটে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের  অভিযোগে সংবাদ সম্মেলন

বিরলে ঘরবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন