Thursday , 7 September 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম মত বিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তিনি এ মতবিনিময় সভা করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসানসহ গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও একই দিন তিনি বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধির মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ৩৫তম বিসিএস এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর পদায়ন হয়ে একই জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নবাগত এই অফিসার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে কোভিডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরন

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা  ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

পীরগঞ্জে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্ধোধন

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গৃহবধূর রহ’স্যজনক মৃ’ত্যু, শ্বশুরের ক’বর থেকে ম’রদে’হ উ’দ্ধার -স্বজনদের দাবি পরি’কল্পি’ত হ’ত্যা

জীবনের তাগিদে তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা