Thursday , 7 September 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে তাইজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার পূর্ব পালশা গ্রামের আলম মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন।
জানা যায়, বুধবার পরিবারের অজান্তে রাতে যেকোনো সময় বাড়ি থেকে বের হয় তাইজুল ইসলাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পালশা ইউনিয়নের ইছলা মৌজার মমতাজ আলীর ধান ক্ষেতে কাঁদা মাখানো অবস্থায় মৃত দেহ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় লাশের পাশে পানির বোতল ও গুলের কৌটা পরে ছিল। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলামের মাধ্যমে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।
মৃত ব্যক্তির ছেলে মোঃ হাসান বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। তাকে রংপুর ও জয়পুরহাট সহ বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা নিচ্ছিলেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্য না আত্মহত্যা তা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোর্ট দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা

নৌকা মার্কার বিকল্প নাই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নীলগাই জবাই করল গ্রামবাসী !

পীরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে রোববার

দিনাজপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

পবিত্র রমজানের শুভেচ্ছা স্বরুপ বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ প্রতিমন্ত্রী

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ