Friday , 15 September 2023 | [bangla_date]

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মনতাহার বানু নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়ায় ঘটেছে। নিহত মুনতাহার বানু ওইপাড়ার মো. মিজানুর রহমানের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরের ধারে শিশু মুনতাহার বানু খেলা করছিল। খেলা করার কোনো এক সময় সে পা ফসকে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। জনৈক ব্যক্তি ওই পুকুরে ভাসমান অবস্থায় শিশু মুনতাহার মরদেহ দেখতে পান এবং চিৎকার করে ওঠেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী শাহ্ বলেন, এ ঘটনা আমাকে কেউ জানায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু

পীরগঞ্জে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস পালিত

পীরগঞ্জে “ভাই বড় ধন রক্তের বাধন, যদিও পৃথক হয় নারীর কারণ” বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত সাবেক মন্ত্রী, ৮বারের সাবেক এমপি এড. মোস্তাফিজুর রহমানের শেষ বিদায়

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা আহত-১