Tuesday , 19 September 2023 | [bangla_date]

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্যা আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। গতকাল ১৮ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. জাকির সিকদার রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এরপর নামাজে জানাযা শেষে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মমিনুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ রেল স্টেশনে জিআরপি পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার

দিনাজপুর চেম্বারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়

বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মহানবী কে অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বানানোর প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ৬ লাখ মুুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর উন্নয়নমূলক কার্যক্রম পরির্দশন করলেন উপ-সচিব

মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দেয়ার শপথ গ্রহন

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাইমেশিন প্রদান