Monday , 25 September 2023 | [bangla_date]

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী ধর্ষনের শিকার হয়েছে। ঘড়ের বেড়ার রশি কেটে ভিতরে প্রবেশ করে কাতি (ছুড়ি জাতীয়)দিয়ে জবাই করার হুমকি দিয়ে তাকে ধর্ষন করা হয়। এ ঘটনায় সোমবার সকালে ধর্ষক মোস্তাকিনকে (১৯)গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। মোস্তাকিন উপজেলার কুশারীগাঁও গ্রামের হামিদুল হকের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকালে কুশারীগাঁও গ্রামে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী কন্যাকে বাঁশের কাচা-বাতার ঘড়ের ভিতরে রেখে দরজায় তালা দিয়ে বাড়ির পাশ্বে গরুর জন্য ঘাস কাটতে যায় মা-বাবা। এ সময় একই এলাকার মোস্তাকিন ঘড়ের এক কোনের বেড়ার রশি কেটে ভিতরে প্রবেশ করে এবং কাতি দিয়ে জবাই করার হুমকি দিয়ে ঐ প্রতিবন্ধীকে ধর্ষন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার বাবা-মা বাড়িতে এসে কন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।
এ ঘটনায় রবিবার রাতে ধর্ষক মোস্তাকিনের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করেন ঐ প্রতিবন্ধীর পিতা। সোমবার পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন এবং ভিকটিমের ডাক্তারী ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেন।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো সহ ভিকটিমের ডাক্তারী ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিনাজপুর সদরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা সংক্রান্ত মতবিনিময় সভা

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শন

কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ- রাণীশংকৈলে রাউৎনগর স্কুল এন্ড কলেজে ২ পদে গোপনে নিয়োগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !