Monday , 11 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার রংপুরিয়া মার্কেট এলাকা থেকে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাককে গ্রেপ্তার করা হয় ।

আটক রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলকার মৃত- মকবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,
মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। সে
দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪৩টি মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

পঞ্চগড়ে মনোনয়ন প্রত্যাশি মুক্তার ব্যতিক্রমী গণসংযোগ

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন, পুড়ল ২ হাজার মুরগি

বাঁশের তৈরি পণ্য বিক্রি করে সংসার চালান আফসার আলী

পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

ঈমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব

ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য আটক

রাণীশংকৈলে মাঠ দিবস পালিত

বিশ্ব কুষ্ঠ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না