Monday , 18 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,
১৮ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ র আওতায় নারী সমাবেশের আয়োজন করা হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ মো: ফয়জুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন, ৯ নং- ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম কামরুজ্জামান, ৯ নং- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাসার আবু, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: রবিউল হাসান, মাসেদুর রহমান, সহকারী শিক্ষক, পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসা।
একটু যোগ করুন।ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ। নারী সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া। নারী সমাবেশে সভাপতিত্ব করেন ভেলাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার লিপি । নারী সমাবেশে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ডেঙ্গু প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়

হরিপুর থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যু

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

পথশিশুদের নিয়ে ইফতার করলো দিনাজপুরের উদ্যোক্তা বর্গ