Saturday , 23 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাশিস’র সম্মেলনে সভাপতি-মফিজুল সম্পাদক-লিটন নির্বাচিত

ঠাকুরগাঁও।।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁও জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডিহলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়ে বাশিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রেখেছে। সরকারের ব্যাপক উন্নয়ন প্রশংসনীয় যার বলার কোন ভাষা নেই। শিক্ষা খাতকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ভাবেন এবং এই খাতকে আরো উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে এই শিক্ষক সমিতিতে যারা নতুন নেতৃত্বে আসবে তাদের মাধ্যমে সামনের দিনগুলোকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশন শেষে অতিথি এবং গতকমিটির সমন্বয়ে এতে সভাপতি নির্বাচিত করা হয়েছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক ও সাধারণ সম্পাদক ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম লিটন। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। নতুন সভাপতি ও সম্পাদক সংগঠনটির সকলের সহযোগিতা চেয়ে বলেন আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

বোচাগঞ্জে বিচারপতির বাসভবনে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন

আদিবাসী নেতা রবীন্দ্র সরেনের প্রতি সর্ব সাধারণের শ্রদ্ধা

লিচুর পরে এবার বিদেশে রপ্তানি হচ্ছে বিরলের আম

কাহারোল মাঠ জুড়ে পেঁয়াজের চারা রোপন ও পরিচ্ছায় ব্যস্ত চাষিরা

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাণীশংকৈলে গমের কাঁচা গাছ কেটে বিক্রি, উৎপাদন ব্যাহতের শঙ্কা !

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আজ