Friday , 8 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” ও “সাক্ষরতা অর্জন করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ব্যক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনজিও পরিচালক মনোয়ারা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তাই প্রতিটি মানুষের সাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব বয়সের নারী ও পুরুষের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। বক্তারা আরও বলেন সাক্ষরতার উন্নতি হলেই দেশের উন্নয়ন সম্ভব। এর জন্য চাই সর্বক্ষেত্রে ব্যাপক গণসচেনতা। সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটি ও জনপ্রতিনিধিরা সচেতন হলে নিরক্ষরমুক্ত ঠাকুরগাঁও জেলা গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে

পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের সফলতার গল্প-বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

পীরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

রাণীশংকৈলে কেউ খোঁজ রাখেনি প্রভাষকের

তারুণ্য উৎসব ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী