Monday , 25 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নার্সিং ইনস্টিটিউটের মাল্টিপারপাস ভবনের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নার্সিং ইনস্টিটিউটের মাল্টিপারপাস ভবনের উদ্বোধন করা হয়। ২৫ সেপ্টেম্বর সোমবার ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, রংপুর সার্কেল-৭ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী সামসুল আলম, ২৫০ শর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: শেখ মাসুদ, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দিনাজপুর বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থীসহ মিডওয়াইফ কোর্সের শির্ক্ষার্থীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু। আগুনে পোড়া মরদেহ উদ্ধার

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

পঞ্চগড়ে হত্যা মামলার আসামীদের জামিন দেয়ায় বিচারককে জুতা নিক্ষেপ করলেন মামলার বাদী

পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী

ঠাকুরগাঁওয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুণর্বাসনে ট্রাস্কফোর্স কমিটির সভা

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যেগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনকালে জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল !

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা