Tuesday , 5 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা শহরের সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি সচেতনমুলক এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মনজুর আলম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম সহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার অনেকে।
উবদ্বাধনী অনুষ্ঠানে ডেন্টাল সোসাইটির নেতারা বলেন, স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। সময় মত দাঁতের যত্ন নেয়া জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। কারন অল্প বয়সেই অনেক শিশুর দাঁত নস্ট হতে বসেছে। এতে তাদের জীবনে অনেক কস্টের মুখোমুখী হতে হবে। সেই সাথে বেশকিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরেন তারা। এমন আয়োজনে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পেরে বেশ খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মনজুর আলম জানান, বর্তমানে এ ধরনের ক্যাম্পেইনগুলো শহরের শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। আগামী এর পরিধি বাড়িয়ে গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে করা হবে।
আর এ অনুষ্ঠানের দিন ব্যাপি ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থীকে পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামুল্যে ব্রাশ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

দিনাজপুর সদরের চেহেলগাজি ইউপি র্নিবাচনে অবাধ সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দাবীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেগম রোকেয়া দিবস পালিত দিনাজপুরে সন্মাননা পেলেন ১০ অদম্য নারী

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলের উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন

আটোয়ারীতে উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের মহাতাবু জলসা

সুন্নত পালনে যদি আমার জেল বা ফাঁস হয় হোক : সিদ্দিকুর রহমান মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান

রাণীশংকৈলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী মেলা