Monday , 25 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর রোববার ঠাকুরগাও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ- সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ। এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জোর দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

হরিপুরে জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলে পাঠদান

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন

দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠানের উদ্যোগে শিশু-কিশোর নাট্যৎসবে “কালো ছায়া” “দুষ্টু বাঘ” ও “ইভটিজিং” শিশু নাটক মঞ্চস্থ

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

হিলি স্থলবন্দর দিয়ে এসেছে ২৮ টন টমেটো

পীরগঞ্জে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা