Friday , 22 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও বিজিবি’র রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও বিজিবির রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও বিজিবি কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও সেক্টরের তত্ত্বাবধানে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোর্শেদ আলম, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছির জাহান পিএসসি, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এইচ এম হাফিজুর রহমান,এসপিপি পিএসসি, ৬১ বিজিবি অধিনায়ক, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ রাশিদুল ইসলাম, স্বাগতিক ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ প্রমুখ। এ সময় ৫৬ বিজিবির অধিনায়ক সহ সেক্টর ও বিভিন্ন ব্যাটালিয়নের ১৬ জন অফিসার উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ৬১ বিজিবি ২৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ৫০ বিজিবি ২৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। প্রতিযোগিতায় মোট ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহন করে। উল্লেখ্য, ১৭ অক্টোবর এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী

নবাবগঞ্জে টপলেডি পেঁপে চাষে লাখপতি মোকলেছুর

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু

তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া ‘স্টুডেন্ট বøাড ডোনেট এসোসিয়েশেন এ পর্যন্ত ২০৫০জনকে বিনামূল্যে রক্ত প্রদান করেছে

ঠাকুরগাঁওয়ে সুগার মিলের ৬৫ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী আলোচনা সভা

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলবে: রেলমন্ত্রী