Tuesday , 12 September 2023 | [bangla_date]

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায় ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায়
ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন
বর্মার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে
দিনাজপুর ক্ষত্রিয় সমিতির সভাপতি, বিশিষ্ট শিশু চিকিৎসক, সাদা মনের মানুষ পদক প্রাপ্ত ডাঃ বসন্ত কুমার রায় বলেছেন, পঞ্চানন ঠাকুরের তিরধান বা উপনয়ন দিবস শুধু পালন করলেই হবে না, ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে হলে মন থেকে ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে।
২৩ ভাদ্র ক্ষত্রিয় সমিতি দিনাজপুর আয়োজিত তাদের সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ে পার্থ সারথী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবস উপলক্ষ্যে পুজার্চনা ও ধর্মীয় আলোচনায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সমিতির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, ১৯৯০ সালে ১লা মে ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠিত হয়। যখন অবহেলিত, নির্যাতিত ক্ষত্রিয় সমাজের উপর উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় এবং তদানীন্তন বৃটিশ সরকারের বৈশম্য অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে এবং জাতিকে জাগ্রত করতে ঠাকুর পঞ্চানন বর্মা এগিয়ে এসেছিলেন। ইংরেজরা তার এই সাহসিকতা দেখে রায় সাহেব উপাধী প্রদান করেছিলেন তাকে। ধর্মীয় আলোচনায় অংশ নেন এ্যাডঃ নিখিল চন্দ্র রায়, এ্যাডঃ অক্ষয় কুমার রায়, অধ্যাপক সন্তোষ কুমার রায়, সাবেক যুগ্ম সচিব মহেষ চন্দ্র রায়, ব্যাংকার মাধব চন্দ্র রায়, কংশ নাথ অধিকারী, লহ্মী কান্ত রায় ও অধ্যাপক মনিষ চন্দ্র রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের নেচে গেয়ে শীতকালীন আড্ডা

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ‘খো খো লীগ’ শুরু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হত্যাকারীদের শাস্তির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হস্তক্ষেপে মাথা গুজার ঠায় হলো মর্জিনার

দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তি করায় বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো