Tuesday , 12 September 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় কৃষকদের উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৃষকদের মাঝে উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে।
উচ্চ মূল্যের বিদেশী জাতের ফল- ফসলের জাত স¤প্রসারণ ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহোযোগিতায় ইএসডিও হলরুমে মঙ্গলবার বিকেলে কৃষকের মাঝে মিনি পাওয়ার টিলার, ওয়াটার পাম্প, ঘাস নিরানী যন্ত্র এবং ২৮ জন কৃষকের মাঝে উচ্চ মূল্যের ২ হাজার ২শ ৮৫ পিচ ফলের চারা বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ইএসডিও’র প্রধান কার্যালয়ের হেড অফ ইনক্লুসিভ মাইক্রো-ফিনান্স অফিসার আইনুল হক,পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) আলাউদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক (ইএসডিও -আরএমটিপি) কৃষিবিদ কল্যাণ মহন্ত প্রমূখ।
ইএসডিও’র প্রধান কার্যালয়ের হেড অফ ইনক্লুসিভ মাইক্রো- ফিনান্স অফিসার আইনুল হক বলেন, এই অঞ্চলের মানুষের জীবন মান ও আর্থিক অবস্থা উন্নয়নের জন্য আমরা ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে চাষিদের মাঝে উচ্চ মূল্যের ভিয়েতনামি ফলের চারা লংগান ৪’শ ৮৫ পিচ , টিআরআর-৪ জাতের কফি ১৪ শ পিচ এবং সীড লেজ লিচু ৪’শ পিচ এবং উদ্যোক্তাদের মাঝে ট্রাইকো কম্পোষ্ট জৈব সার উৎপাদন করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্যকমপ্লেক্সে বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী  দিনাজপুরে আটক

বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী দিনাজপুরে আটক

ফুলবাড়ীতে লাম্পির রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা

হাদী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১